শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ
লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ
লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। থুনবার্গের ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (প্যালেস্টাইন অ্যাকশন) পক্ষে সমর্থনসূচক একটি প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হন।

ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমসের ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে। থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর