শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

লালমনিরহাটে সুরঙ্গ খুঁড়ে ব্যাংক ডাকাতির চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ টাইম ভিউ

লালমনিরহাট জেলা সদরের বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ব্যাংকের চারিদিকে ঘিরে রেখেছে। সোমবার (২৭ জানুয়ারি) রাত একটার দিকে সদর উপজেলার বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখায় এ ঘটে।

স্থানীয়রা জানান, রাত একটার দিকে সদর উপজেলার বড়বাড়িহাট সোনালী ব্যাংক শাখার পিয়ন অস্বাভাবিক শব্দ শুনে বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। পরে এলাকার লোকজন ছুটে এলে ব্যাংকের পেছনের দেয়ালে সুরঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে পুরো এলাকায় ঘিরে রাখেন।

এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনীরা।  লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর