শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

সীমান্ত থেকে অনেক দূরে দক্ষিণ লেবাননের একটি এলাকায় শুক্রবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহ তাদের একজন যোদ্ধা নিহত হওয়ার তথ্য জানিয়েছে এবং সরকারি গণমাধ্যম দুই সিরীয় শিশু নিহত হওয়ার কথা জানিয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়াচ্ছে। দক্ষিণ ইসরায়েলে ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হয়।

তার পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। ইরান সমর্থিত লেবানিজ গোষ্ঠীটি সাম্প্রতিক দিনগুলোতে নতুন অস্ত্র ব্যবহারসহ তাদের আক্রমণ তীব্র করেছে।
লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, ‘ইসরায়েলের সীমানা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উপকূলীয় শহর সিডনের দক্ষিণে অবস্থিত দুটি সংলগ্ন গ্রাম নাজ্জারিয়াহ ও আদ্দৌসিয়েহকে লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে।’

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, তাদের বিমানবাহিনী ‘সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে’, যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা নাজ্জারিয়াহ এলাকায় কাজ করত।

অবকাঠামোতে থাকা হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি বিমানের জন্য হুমকিস্বরূপ বলেও উল্লেখ করেছে তারা।
হামলার পর হিজবুল্লাহ ঘোষণা করে, নাজ্জারিয়াহ থেকে একজন যোদ্ধা মারা গেছেন। এনএনএ জানায়, নাজ্জারিয়াহতে হামলায় দুই সিরীয় শিশু ওসামা ও হানি আল-খালেদ নিহত হয়েছে।

এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন, হামলাটি নাজ্জারিয়াহতে একটি পিকআপ ট্রাক ও একটি বাগানে আঘাত হানে।ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষা বিন্যাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকার মধ্যে থেকে কাজ করে। এভাবে দক্ষিণ লেবাননের বেসামরিকদের জীবন বিপন্ন হয়।’

অন্যদিকে হিজবুল্লাহ শুক্রবার ঘোষণা করেছে, তারা ইসরায়েলি সামরিক অবস্থানে সামরিক ড্রোন নিক্ষেপ করেছে। এটি উত্তর ইসরায়েলের সীমান্ত শহর মেটুলায় সেনা অবস্থানে আঘাত করলে তিন সেনা আহত হন।

এই সপ্তাহের শুরুর দিকে হিজবুল্লাহ বলেছিল, তারা লেবাননের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে টাইবেরিয়াসের কাছে একটি ইসরায়েলি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে।

যা ৮ অক্টোবর সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে তাদের সবচেয়ে দূরবর্তী আক্রমণগুলোর মধ্যে একটি।
আন্তঃসীমান্ত লড়াইয়ে লেবাননে অন্তত ৪১৮ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই যোদ্ধা, কিন্তু ৮২ জন বেসামরিক নাগরিকও রয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, সীমান্তের পাশে ১৪ সেনা ও ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

সূত্র : এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর