শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম মাদক কারবারির রাজনীতি করার অধিকার নেই, যুদ্ধ অব্যাহত থাকবে: ইশরাক সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় তিনজন জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছে। নাবাতিয়ে জেলার ফ্রুন শহরে কর্মীরা আগুন নেভানোর কাজ করছিলেন। গত ১২ ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স টিমকে লক্ষ্য করে দ্বিতীয়বারের মতো এই হামলা হলো বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, হিজবুল্লাহের সহযোগী শিয়া গোষ্ঠী আমাল মুভমেন্টের সন্ত্রাসীদের নিঃশেষ করতে এই হামলা হয়েছে। আমাল মুভমেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হামলায় তাদের দুইজন সদস্য নিহত হয়েছে।

উল্লেখ্য, এই হামলার নিন্দা জানিয়েছে লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মানবিকতার বিরুদ্ধে ভয়ানক আগ্রাসন বলে উল্লেখ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর