শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, টিকার ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এক বছরে সাগর পথে ৯০০ রোহিঙ্গা মৃত বা নিখোঁজ: ইউএনএইচসিআর রাত ১টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
লেবানন-ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরাইলের মাঝে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।পোস্টে ট্রাম্প বলেন, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এই দুই নেতা তাদের দেশগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রাত ৫টা (ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম) থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের একটি যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।’

ট্রাম্প বলেন, ‘মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশ ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসেছিল। আমি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান রেজিন কেইনকে নির্দেশ দিয়েছি, তারা যেন ইসরাইল ও লেবাননের সঙ্গে কাজ করে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। পোস্টের শেষ অংশে তিনি বলেন, বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা আমার জন্য সম্মানের ছিল এবং এটি হবে আমার ১০ম—তাই, চলুন, এটা সম্পন্ন করি!

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম উল্লেখ করেননি তিনি। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেই ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাত চলছে।

এর আগে ইসরাইলি আর্মি রেডিওকে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা সদস্য গালিয়া গামলিয়েল বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন। দীর্ঘ ৩৪ বছর পর বৃহস্পতিবার ইসরাইল ও লেবাননের শীর্ষ নেতারা আলোচনা করবেন-মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ইসরাইলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছি। প্রায় ৩৪ বছর পর এই দুই দেশের নেতারা কথা বলবেন। সূত্র: সিএনএন ও আল–জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর