শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

শরীয়তপুরে ১১ দফা দাবিতে পুলিশের বিক্ষোভ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৪ টাইম ভিউ

শরীয়তপুরে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলার কর্মরত পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ লাইনসের সামনে এ বিক্ষোভ করেন তারা। এতে অংশ নেন জেলার অন্তত ১ হাজার পুলিশ সদস্য।

বিক্ষোভ চলাকালে তারা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ সদস্যদের ভাই-বোন, আত্মীয়-স্বজন অংশ নিয়েছেন। তাই পুলিশ সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন। তবে বাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনে পুলিশ সদস্যদের ব্যবহার করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেন এবং এতে অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাই পুলিশ সদস্যদের হত্যার সাথে জড়িতদের বিচারের পাশাপাশি ১১ দফা বাস্তবায়নে কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন।

পুলিশ সদস্যদের দাবিগুলো হলো আন্দোলনে যেসব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে তার বিচার, পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ, আট ঘণ্টা ডিউটি, ঊর্ধ্বতন কর্মকর্তার যেভাবে দ্রুত পদোন্নতি হয়, সেইভাবে তাদেরও পদোন্নতির ব্যবস্থা, ২০ দিন ছুটি বৃদ্ধি করে ৬০ দিন, অফিসারদের মতো কনস্টেবলের সোর্স মানির ব্যবস্থা, প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল, ঝুঁকিভাতা বৃদ্ধি ও পুলিশ সদস্যদের নিজ রেঞ্জে বদলির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্য শাহীন বলেন, “কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তার জন্য আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন। আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। তাছাড়া বেনজির, হারুন, হাবিবসহ দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে।”

আরেক পুলিশ সদস্য বলেন, “পুলিশ বাহিনীর সংস্কারে ১১ দফার দাবি জানিয়েছি। আমরা এখন থেকে কোনো দলের হয়ে কাজ করবো না। কোনো এমপি মন্ত্রীকে প্রোটকল দেব না। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়।”

এ বিষয়ে জানতে জেলার পুলিশ সুপার মাহবুবুল আলমের মোবাইল ফোনে ফোন দিলে তিনি কলটি কেটে দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর