শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে শুক্রবার সকালে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।সামরিক সূত্রের বরাতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম আদাদেরানা। হেলিকপ্টারটিতে মোট ১২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর আহত অবস্থায় সবাইকেই হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। শ্রীলঙ্কার বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল নয়টায় বিমান বাহিনীর পাসিং-আউট সেরেমনিতে প্রদর্শনীর সময় এই দুর্ঘটনা ঘটে।

এরই মধ্যে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের সবাই সশস্ত্র বাহিনীর সদস্য। এর মধ্যে চার জন স্পেশাল ফোর্সের সদস্য ও দুইজন বিমানবাহিনীর হেলিকপ্টারের গানম্যান। আহত বাকি ছয়জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর