শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সব সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য দান করে গেছেন সেই মার্কিন বিমান সেনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বরোচিত চলমান হামলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন মার্কিন বিমানবাহিনীর কর্মী অ্যারন বুশনেল। তবে আত্মাহুতি আগে তিনি জীবনের সব সঞ্চয় যুদ্ধাহত ও বিপর্যস্ত ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য দান করে গেছেন। আর এজন্য তিনি লিখিতভাবে একটি উইল বা দানপত্র সম্পন্ন করে গেছেন।

মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের প্রতিবেদনে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। অ্যারন বুশনেল গত রোববার ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজ গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। গায়ে আগুন দেওয়ার ভিডিওটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেছিলেন। সে সময় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও স্লোগান দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, অ্যারন বুশনেল তার উইলে স্পষ্ট করে গেছেন যে, তার সঞ্চিত সব অর্থ প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড নামে একটি দাতব্য সংস্থায় দান করেছেন তিনি। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গাজায় মানবিক চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়ে আসছে।

গায়ে আগুন দেয়ার আগে বুশনেল চিৎকার করে বলেন, ‘আমি আর গণহত্যার সঙ্গে জড়িত থাকব না, থাকতে চাই না।’ তিনি ২০২০ সালের মে মাস থেকে মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর