সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

সরকারি বাংলো ছাড়লেন রাহুল গান্ধী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্কঃ আদালতের আদেশের পর শনিবার দিল্লির সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, আইন সভার নিম্ন কক্ষে সদস্যপদ হারানোর পর লোকসভা হাউজিং কমিটির প্রধান সি আর পাতিল দিল্লির ১২ তুঘলক লেনের সরকারি বাংলো ছেড়ে দেয়ার জন্য রাহুল গান্ধীকে নোটিশ পাঠান। বাংলোটিতে রাহুল ২০০৫ সাল থেকে আছেন। নিয়ম অনুযায়ী আইন সভার সদস্যপদ হারানোর পর এটি তার ছেড়ে দেয়ার কথা। যদিও এই নোটিশকে রাহুল দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।

এই নোটিশ শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়। গুজরাটের আদালত এ বিষয়ে রাহুলকে ৩০ দিনের সময় বেঁধে দেন। ওই সময়ের মধ্যে আপিল করার সুযোগও তাঁকে দেওয়া হয়। কিন্তু রাহুলের আপিল শুক্রবার (২১ এপ্রিল) আদালতে খারিজ হয়ে যায়।

আদালতের এই রায়কে ক্ষমতাসীন বিজেপি স্বাগত জানিয়েছে। এ সম্পর্কিত এক বিবৃতিতে দলটি বলেছে, এই রায় গান্ধী পরিবারের মুখে চপেটাঘাত। এই রায় বলে দিচ্ছে, আইন সবার জন্য সমান, যেখানে কোনো একটি পরিবারের প্রতি কোনো পক্ষপাত থাকতে পারে না।

প্রসঙ্গত, ২০১৯ সালে নির্বাচনী প্রচারের সময় মোদি পদবিধারীরা চোর হয়-এমন বক্তব্য দিয়েছিলেন অভিযোগ করে মানহানী মামলা করা হয়েছিল রাহুলের বিরুদ্ধে। এই মামলায় তাকে ২ বছরের কারাদণ্ড দেন সুরাট আদালত। পরে তাঁকে জামিনও দেন একই আদালত। কিন্তু আদালতে সাজা পাওয়ায় লোকসভার সদস্যপদের জন্য তাকে অযোগ্য ঘোষণা করা হয়। এই সদস্যপদ ফিরে পেতে তাকে এখন হয় গুজরাট হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর