শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম আইএমএফের নতুন ঋণ ৪৫০ কোটি ডলার, চুক্তি হতে পারে ডিসেম্বরে দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বেশি সম্ভাবনা যেসব অঞ্চলে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই, বদলাচ্ছে বিমানের বহর ফ্রান্সে পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ায় গ্রেনেড ব্যবহার স্থগিত ঢাকায় হত্যা করে মরদেহ এনে বসতভিটায় পুতে রাখার অভিযোগ; মূল আসামি গ্রেপ্তার বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন জাতিসংঘে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বাংলাদেশের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

সাঈদীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাঁতী লীগের নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বগুড়ার আদমদীঘি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীবকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বগুড়া জেলা তাঁতী লীগের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজনের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়- সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। সেই সাথে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে তাকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।

এ বিষয়ে সাময়িক অব্যাহতি পাওয়া উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব নিজেকে আওয়ামী পরিবারের সন্তান দাবী করে বলেছেন, জেলা কমিটি থেকে অব্যাহতির বিষয়টি আমাকে জানানো হয়েছে। আবেগ তাড়িত হয়ে গত ১৪ আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলাম।

তিনি আরও বলেন, দলীয় শৃঙ্খলার বিষয়টি মাথায় আসার পর সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করে দিই। এই ভুলের কারণে আমি দু:খ প্রকাশ করেছি এবং ক্ষমা প্রার্থী। এছাড়া আমি কখনোই সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয়, সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থি এমন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না।

বগুড়া জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন বিষয়টি নিশ্চিত করে বলেন সংগঠন বিরোধী ও আদর্শ বিরোধী যদি কেউ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে তাকে সংগঠন থেকে বহিস্কার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর