শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

সাড়ে ২১ কোটিতে বিক্রি হলো নেপোলিয়নের ‘আত্মহত্যার চেষ্টায়’ ব্যবহৃত পিস্তল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

সাবেক ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দুটি পিস্তল নিলামে বিক্রি হয়েছে। রবিবার (৭ জুলাই) প্যারিসে এটি নিলামে বিক্রি হয়। এই পিস্তল দুটি ১৯ শতকে নেপোলিয়ন ফরাসি সাম্রাজ্য শাসনামলের। এছাড়া এই দুটি পিস্তল ‘আত্মহত্যার চেষ্টায়’ ব্যবহার করেতে চেয়েছিলেন সাবেক এই ফরাসি সম্রাট।

সোমবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এতে বলা হয়েছে, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মালিকানাধীন দুটি পিস্তল নিলামে ১৬ লাখ ৯০ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকারও বেশি।

এই দুটি পিস্তল ব্যবহার করে নেপোলিয়ন একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। অবশ্য প্যারিসের বন্দুক প্রস্তুতকারী লুই-মারিন গসেটের তৈরি এই অস্ত্রগুলো ১২ লাখ ইউরো থেকে ১৫ লাখ ইউরোর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হয়েছিলো।

বিবিসি বলছে, ঐতিহাসিক এই পিস্তল দুটি রবিবার ওসেনাট নিলাম হাউসে বিক্রি করা হয়। ফন্টেইনবেলু প্রাসাদের পাশেই এটি অবস্থিত যেখানে নেপোলিয়ন ১৮১৪ সালে তার পদত্যাগের পরে নিজের জীবন নেয়ার চেষ্টা করেছিলেন।

নেপোলিয়ন বোনাপার্টের এই বন্দুকগুলো সোনা এবং রূপা দিয়ে জড়ানো এবং প্রোফাইলে নেপোলিয়নের একটি খোদাই করা ছবি রয়েছে। ১৮১৪ সালের ১২ এপ্রিল রাতে বিদেশি বাহিনীর হাতে ফরাসি সেনাবাহিনীর পরাজয়ের পরে নেপোলিয়নকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিলো। আর এরপরই তিনি আত্মহত্যার জন্য পিস্তল দুটি ব্যবহার করতে চেয়েছিলেন বলে জানা গেছে।

অবশ্য তার গ্র্যান্ড স্কয়ার আরমান্ড ডি কাউলিনকোর্ট বন্দুক থেকে পাউডারটি সরিয়ে ফেলেন এবং নেপোলিয়নের পরিবর্তে বিষ খেয়েছিলেন কিন্তু তিনি বেঁচে যান। তিনি পরে পিস্তলগুলো কাউলিনকোর্টকে দিয়েছিলেন, আর তিনিই তার উত্তরসূরিদের কাছে এগুলো দিয়েছিলেন।

এছাড়াও এই বন্দুকের পাশাপাশি পিস্তলের আসল বাক্স এবং পাউডার হর্ন ও বিভিন্ন পাউডার টেম্পিং রডসহ বিভিন্ন জিনিসপত্র নিলামে বিক্রয়ের অন্তর্ভুক্ত ছিলো।

উল্লেখ্য, নেপোলিয়নের স্মারকলিপির খুব বেশি চাহিদা রয়েছে। এর আগে, ২০২৩ সালের নভেম্বরের প্যারিসে নিলামে নেপোলিয়ানের একটি টুপি বিক্রি হয় ১৯ লাখ ৩২ হাজার ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৩ কোটি ১৮ লাখ টাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর