রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ পুনর্বিবাহ না করলে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী, বিপত্নীক স্বামী সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক যত দ্রুত সম্ভব সংসদে সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় স্কুলশিক্ষার্থী অপ্রতিম হত্যা: আদালতে ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২ জবিতে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি : জামায়াত আমির

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
ছবি-সংগৃহীত-

চট্টগ্রামের সাতকানিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হতে গিয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ এলাকাবাসী নিরাপদ রেল পারাপারের ব্যবস্থা ও গেটম্যান নিয়োগের দাবিতে রেললাইনে গাছ ফেলে একটি ট্রেন আটকে দেন।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মূহরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। নিহত আব্দুস শুক্কুর অটোরিকশাটির চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, দুপুরের দিকে অটোরিকশাটি কাটগর রেলক্রসিং দিয়ে রেললাইন পার হচ্ছিল। ঠিক তখন ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ এই রেলক্রসিংয়ে কোনো গেট কিংবা গেটম্যান নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের রেললাইন পার হতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, গত ছয় মাসে এই এলাকায় রেল দুর্ঘটনায় অন্তত চারজনের প্রাণ গেছে। দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত ও রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয়রা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস-৮২২ ট্রেনটি আটকে দেন। রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে।সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি বলেন, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপত্তার দাবিতে স্থানীয়রা একটি ট্রেন আটকে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী রেললাইনে গাছ ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বিকেল ৪টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর