শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাতক্ষীরায় ২ মাসের শিশুর লাশ উদ্ধার, মা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

সাতক্ষীরা শহরের উপকণ্ঠ রইচপুরে মমতাজ খাতুন নামের দুই মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ সোমবার ভোররাতে নিহতের মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন। শিশুর লাশ উদ্ধারের বিষয়  নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম।

রইচপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন জানান, শিশু মমতাজ খাতুনকে গতকাল রোববার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা রাত ১১টার দিকে বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় সুরাইয়া খাতুন মেয়ে মমতাজকে পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করেন।

জাকির হোসেন বলেন, ‘সুরাইয়াকে মাঝেমধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে নিজের ছেলেকেও হত্যার চেষ্টা করেছিলেন তিনি।’

ওসি মোহিদুল ইসলাম বলেন, ‘নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় শিশুর বাবা মুছা শেখ সুরাইয়া খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর