শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিংড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ টাইম ভিউ

নাটোরের সিংড়ায় বিএনপির এক নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেছে মৎসজীবী দলের নেতা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতার নাম মো. আব্দুল হান্নান। তিনি সুকাশ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা প্রভাষক মো. আব্দুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় সুকাশ ইউনিয়নের বোয়ালিয়া বাজারে সভা শেষে বামিহাল বাজারে আসার পর একই ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে একপর্যায়ে কুদ্দুস ও তার লোক আব্দুল হান্নানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।
পরবর্তীতে আব্দুল হান্নানকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আব্দুল কুদ্দুস বামিহাল পুলিশ ক্যাম্প লুট ও একাধিক হত্যা মামলার আসামি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর