শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে ১১ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

সিরাজগঞ্জে ১১ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছেন আন্দোলনকারীরা। আজ রোববার এক দফা দাবিতে আন্দোলনকারীরা সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ঢুকে তাদের পিটিয়ে হত্যা করে।রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কমপক্ষে ১১ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা বিস্তারিত খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকাল শনিবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ রোববার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হয়।

একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশসহ এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আগামী সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। আর আন্দোলনকারীরা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে আগামীকাল সোমবার (৫ আগস্ট) এগিয়ে এনেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর