শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

সিলেটের কোনো পাথরকোয়ারি আর লিজ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটে আর কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে না। শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফাওজুল কবির খানসহ সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা রয়েছে।’

উপদেষ্টা মো. ফাওজুল কবির খান বলেন, ‘অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি।’

এসময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে উপদেষ্টা ফাওজুল কবির এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎসংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এছাড়া তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

উপদেষ্টাদের পরিদর্শন শেষে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় নতুন করে পাথর কোয়ারির লিজের দাবি করে কিছু লোকজন বিক্ষোভ করে এবং উপদেষ্টাদের গাড়িবহরও অবরোধ করেন। প্রায় ১০ মিনিটের অবরোধ শেষে পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর