শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটির নিচে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

সিলেট নগরের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে ৬ জন মাটি চাপ পড়েছেন। তাদের মধ্যে ৩ জনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে।

সোমবার (১০ জুন) ভোর ছয়টার দিকে টিলা ধসের এ ঘটনা ঘটে।

জানা গেছে, চামেলিবাগের টিলার পাশে এ বাসায় দুই ভাই পরিবার নিয়ে থাকেন। আজ ভোরে টিলা ধসে দুই পরিবারের ৬ জন মাটি চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদের মধ্যে তিন জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বাকিদের উদ্ধারে এই দুই বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছে।

সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, ‘দুই ভাই আব্দুর রহিম ও আব্দুল করিমসহ তাদের পরিবারের ছয় সদস্য বাসায় থাকতেন। সকাল ছয়টার দিকে টিলা ধসের ঘটনায় তার মাটি চাপা পড়েন। আব্দুর রহিম, তার স্ত্রী ও সন্তানকে উদ্ধার করা হয়েছে। তবে আব্দুর করিম ও তার স্ত্রী ও ছেলে এখনো মাটি চাপা রয়েছেন।

তাদের উদ্ধারে কাজ চলছে।’
উদ্ধার হওয়া তিন জন হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে এসেছেন। তারা বিপদমুক্ত জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও ফায়ার সার্ভিস, সিলেট সিটি করপোরেশনের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার কাজে যোগ দিয়েছে।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর