শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সীতাকুণ্ডের বনভূমিতে শিপ ব্রেকিং ইয়ার্ড, উচ্ছেদ করল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৩৯ টাইম ভিউ

আজ ২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের সদর রেঞ্জের কাট্টলী বিটের আওতাধীন তুলাতলী মৌজায় এক বিশাল উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএস ০১ নম্বর খতিয়ানভুক্ত ৪৯৪ নম্বর দাগে কোহিনুর শিপইয়ার্ড কর্তৃক দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৩ দশমিক ৬৩ একর সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়।অভিযানের নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক, সদর। অংশগ্রহণ করেন উপকূলীয় বন বিভাগের সদর, সীতাকুণ্ড ও মীরসরাই রেঞ্জের ৩০ জন কর্মকর্তা-কর্মচারী। সহযোগিতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিদ্যুৎ বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

অভিযানে অবৈধভাবে নির্মিত একটি দুই তলা ভবনসহ একাধিক স্থাপনা সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি, দখলকৃত বনভূমিতে থাকা দুইটি গেটসহ সকল কাঠামো উচ্ছেদ করা হয়।

উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে বন বিভাগ ১ হাজার ২০০টি বনজ চারা রোপণ করে—যার মধ্যে রয়েছে ৬০০টি ঝাউ, ৪০০টি করমজা ও ২০০টি হিজল চারা।

দিনব্যাপী এই অভিযান সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সফলভাবে শেষ হয়। বনভূমি রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। দখলদারদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে বন বিভাগ জানিয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর