শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সীতাকুণ্ডে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড তৈরির কারখানা জিপিএইচ ইস্পাতে লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার বাশঁবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের ছেলে মো. মোস্তফা (২৪) ও মিরসরাই উপজেলার কুরুয়া এলাকার সামসুল হকের ছেলে মো. রিফাত (২৪)।স্থানীয়রা জানান, কারখানায় কাজ করার সময় একটি কার্গো লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই শ্রমিক। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় কার্গো লিফটের তার ছিঁড়ে নিচে পড়ে দুই শ্রমিক গুরুতর আহত হন। পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর