শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত এসএসসিতে ঢাকা ও ময়মনসিংহ বোর্ডের বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ এইচএসসির ফল প্রকাশ হতে পারে ২৯ অক্টোবর ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২

সীমান্তে বিএসএফের স্পিন্টারের আঘাতে মুখ থেঁতলে গেল বাংলাদেশির

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২০৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া গুলি ও গ্রেনেড নিক্ষেপের ঘটনায় হাফিজুর রহমান হাফি (৪২) নামে এক চোরাকারবারি আহত হয়েছেন। তিনি উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মনসুর আলীর ছেলে।

গতকাল বুধবার ভোর সোয়া ৬টায় ওই গ্রামের নকরজান আন্তর্জাতিক সীমানায় পিলার-৯৪০ এর সাব পিলার ৬-এর কাছে ঘটনাটি ঘটে। ঘটনার পর ওই সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সীমান্তবাসীরা জানান, ফুলবাড়ি সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামের মাদক ও গরুর মাংস চোরাকারবারি মৃত আজিমুদ্দিনের ছেলে আমজাদ হোসেনের (৫০) নেতৃত্বে গোলাম রহমানের ছেলে সাহেব আলী (৩০), ফজি ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং মো. মনসুরের ছেলে হাফিজুর রহমান হাফিসহ (৪২) কয়েকজন ভারতীয় চোরাকারবারি ভারতের সেউটি-২ বালাতারী গ্রামের আতাউর রহমানের নেতৃত্বে ১০/১২ জনের দলটি মাদক ও গরুর মাংস কাঁটাতারের উপর দিয়ে পোটলা করে পাচার করছিল।

এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের ছাবরি বিওপির সদস্যরা বিষয়টি টের পেয়ে চোরাকারবারিদের লক্ষ্য করে প্রথমে গ্রেনেড বিস্ফোরণ এবং পরে গুলি চালায়। এ সময় চোরাকারবারিদের সঙ্গে থাকা বাংলাদেশি মনসুরের ছেলে হাফিজুর রহমান হাফি মাথায় গুলির স্পিন্টারের আঘাতে গুরুতর জখমসহ শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল থেঁতলে যায়।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে বিজিবি ওই সীমান্তে টহল জোরদার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৫ বিজিবি লালমনিরহাট কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ জানান, এ ঘটনায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর