সেন্টমার্টিনে কোস্ট গার্ডের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে কোস্ট গার্ড। যেখানে ২৯ জন এজাহার নামীয় আসামি এবং ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
শনিবার (২৭ জুলাই) টেকনাফ মডেল থানায় মামলাটি করেন কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. কর্নেল অনিক মাহমুদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সেন্টমার্টিনে সংঘর্ষের একটি ঘটনায় শনিবার একটি মামলা রেকর্ড করা হয়েছে। সেই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেনকে। তিনি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।