শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ টাইম ভিউ
সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর
সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের প্রতিক্রিয়া যা বললেন শশী থারুর

বাংলাদেশে চলমান ভারতবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর বলেছেন, “আমরা উদ্বিগ্ন। বাংলাদেশে কিছু দায়িত্বজ্ঞানহীন পক্ষ রয়েছে যারা অত্যন্ত মূর্খতাসম্পন্ন কথা বলছে।””সম্প্রতি আপনারা একজন ছাত্র নেতার বিবৃতি দেখেছেন যেখানে সে ভারতের বাকি অংশ থেকে সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য) বিচ্ছিন্ন করার কথা বলছে। এভাবে কথা বলার সে কে? কিন্তু মানুষ এসব করছে, আর তাই আমরা অত্যন্ত সচেতন যে এ ধরনের উপাদানগুলো এখন লাগামহীন হয়ে পড়েছে”, বলেন তিনি।

থারুর আরও বলেন, “আমরা আশা করি বাংলাদেশের কর্তৃপক্ষ ভারতের মৌলিক স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতে গঠনমূলক পদক্ষেপ নেবে। ঠিক একইভাবে, আমরাও বাংলাদেশে স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্রের সমর্থনে আমাদের ভূমিকা পালন নিশ্চিত করব।”

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর একটি মন্তব্য নিয়ে ভারতে বেশ বিতর্ক তৈরি হয়েছে, যার প্রেক্ষিতে শশী থারুর ওই কড়া প্রতিক্রিয়া জানান।

বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদের ভারত আশ্রয় দিচ্ছে, এমন অভিযোগ তুলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স রাজ্যগুলোকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপির এই শীর্ষ নেতা। গত সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সর্বদলীয় সমাবেশে তিনি হুঁশিয়ারি দেন।

সমাবেশে অভিযোগের সুরে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস চালায়, ভোটচুরি করে এবং হাদিকে হত্যা করেছে—তাদের আশ্রয়-প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। দেশের পরিবেশ অস্থিতিশীল ও নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে।’ভারতকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, ‘যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না—তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর