শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদুল আজহা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১২৭ টাইম ভিউ

ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশে আজ (বুধবার) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এবার পালিত হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় হজ। প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করছেন। হাজিরাও ঈদ উদযাপন ও কোরবানি করবেন। মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের সঙ্গে ঈদ উদযাপন করবেন এসব দেশের শীর্ষ মুসলিম নেতারা।

বুধবার (২৮ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন ফিলিস্তিনিরা। আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন লাখ লাখ মুসল্লি। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানে একযোগে ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদ উপলক্ষে সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবেন সামর্থবান মুসলিমরা।

করোনা মহামারির তীব্র সংক্রমণের সময় হজে মাত্র ১ হাজার স্থানীয় হাজিদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এরপর ২০২১ সালে ৬০ হাজার হাজি নিয়ে হজ পালিত হয়। গত বছর মহামারি শেষ হওয়ার পর বিদেশিদের হজযাত্রার সুযোগ দেওয়া হয়। ওই সময় ১০ লাখ হজযাত্রী মক্কায় সমবেত হন। হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের দ্বিতীয় বৃহৎ উৎসব ঈদুল আজহা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর