শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

স্কুল শিক্ষার্থীর ছুরিকাঘাতে শিক্ষকের মৃত্যু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

আসামের একটি স্কুলে শিক্ষককে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক শিক্ষার্থী। শনিবার (৬ জুলাই) আসামের শিবসাগর জেলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। নিহত ওই শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া বেজাওয়া (৫৫)। তিনি রসায়ন পড়াতেন। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ১৬ বছর বয়সি এক শিক্ষার্থী তার রসায়ন শিক্ষক রাজেশ বড়ুয়া বেজাওয়াকে ( ৫৫) ছুরিকাঘাত করেন।

শনিবার (৬ জুলাই) শিক্ষক রাজেশ ওই ছাত্রকে রসায়নে খারাপ পারফরম্যান্সের জন্য বকাঝকা করেছিলেন এবং তার বাবা-মাকে মিটিং এর জন্য স্কুলে আসতে বলেছিলেন। 
পরের দিন ওই শিক্ষার্থী ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসেন। শিক্ষক তাকে ক্লাস থেকে চলে যেতে বলেন। কিন্তু হঠাৎ করে ওই শিক্ষার্থী বেজাওয়ার ওপর ঝাপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করেন।
বেজাওয়া রসায়ন পড়ানোর পাশাপাশি বেসরকারি স্কুলটির ব্যবস্থাপনার দায়িত্বও পালন করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ক্যাজুয়াল পোশাক পরে ক্লাসে আসায় শিক্ষক তাকে স্বাভাবিকভাবেই বলেছিলেন ক্লাস থেকে বেরিয়ে যেতে। কিন্তু ওই শিক্ষার্থী কথা শুনছিলেন না। এতে শিক্ষক রাজেশ তার ওপর চিৎকার করেন। এ সময় শিক্ষার্থী একটি ছুরি বের করে এবং শিক্ষকের মাথায় ও শরীরে আঘাত করে।
তিনি বলেন, ‘আমরা জানতাম না সে ছুরি নিয়ে ক্লাসে এসেছে। আমাদের শিক্ষক মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার খুব রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।’
 
পুলিশ অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর