বুধবার (৩ জুলাই) চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন নেহালপুর গ্রামের দরগাপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে শুক্রবার (৫ জুলাই) ট্রাক্টর চালক সেকেন্দার আলীর দুধ দিয়ে গোসল করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে ঘটনাটি সবার মাঝে ছড়িয়ে পড়লে গ্রাম জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টর চালক সেকেন্দার আলীর খালোতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। প্রতিদিনই মোবাইলে কথাবার্তাও বলতেন দুজনে। বিষয়টি আঁচ করতে পেরে সেকেন্দার আলী তার স্ত্রীকে হাতে-নাতে ধরার অপেক্ষায় থাকেন। গত বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরীর বিয়ে দেয়া হয়