শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮৭ টাইম ভিউ
হজের খুতবায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

হজ ইসলামের একটি মৌলিক স্তম্ভ, যার মূল ভিত্তি হলো একত্ববাদ এবং আল্লাহর প্রতি আনুগত্য। একই সঙ্গে এই পবিত্র মহোৎসব বিশ্বের বিভিন্ন জাতীয়তা ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আজ মঙ্গলবার (২৬ মে) পবিত্র নামিরাহ মসজিদে আরাফাতের ঐতিহাসিক খুতবা দেওয়ার সময় মসজিদে নববীর ইমাম শেখ আলী আল-হুজাইফি এই কথা বলেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

খুতবায় শেখ আলী আল-হুজাইফি বলেন, সঠিকভাবে হজ পালনের জন্য উত্তম আচরণ, সত্যবাদিতা এবং পাপ, বিরোধ ও দলীয় বা রাজনৈতিক স্লোগান থেকে বিরত থাকা জরুরি। খুতবায় ইসলামের মূল স্তম্ভসমূহ, আল্লাহকে ভয় করার (তাকওয়া) গুরুত্ব এবং মুমিনদের জন্য আল্লাহর সাহায্যের বিধান নিয়েও আলোচনা করা হয়।

আল-হুজাইফি হজের আনুষ্ঠানিকতার ধাপগুলো বর্ণনা করেন এবং হাজিদের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, অতিরিক্ত ভিড় এড়িয়ে চলতে এবং জননিরাপত্তা রক্ষার্থে ভিড় ব্যবস্থাপনা সংক্রান্ত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেন।

খুতবার শেষ অংশে তিনি হাজিদের হজের আচার-অনুষ্ঠান কবুল হওয়ার জন্য, মুসলিম বিশ্বের ঐক্য এবং পবিত্র দুই মসজিদের (হারামাইন শরিফাইন) নিরবচ্ছিন্ন সেবায় নিয়োজিত সৌদি নেতৃত্বের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

ঐতিহাসিক এই খুতবা সমাপ্ত হওয়ার পর হাজিরা সুন্নাহ অনুসারে জোহর ও আসরের নামাজ একসঙ্গে এবং সংক্ষিপ্ত আকারে আদায় করেন।

এ সময় নামিরাহ মসজিদে মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আশশাইখ এবং ধর্ম বিষয়ক সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর