শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

হরমুজে আটকা ২ হাজার জাহাজ, প্রাণভয়ে ২০ হাজার নাবিক

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
হরমুজে আটকা ২ হাজার জাহাজ, প্রাণভয়ে ২০ হাজার নাবিক

হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।

আইএমওর প্রধান বলেছেন, ‘২০ হাজার নাবিক বর্তমানে হরমুজ প্রণালির ভেতরে আটকা পড়ে আছেন এবং প্রায় ২ হাজার জাহাজ সেখান থেকে বের হতে পারছে না। এসব জাহাজ সেখানে যত বেশি সময় অবস্থান করবে, নাবিকদের মানসিক চাপ ও ক্লান্তি তত বাড়বে। একই সঙ্গে জাহাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও উপকরণের ঘাটতিও প্রকট হয়ে উঠছে।’

আর্সেনিও ডোমিঙ্গুয়েজ জানান, এই সংকটে বিমা কোম্পানিগুলো কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা দায়ভার নিতে অস্বীকৃতি জানাচ্ছে। বেশির ভাগ কোম্পানি হয় চুক্তি বাতিল করেছে, অথবা চলাচলের জন্য আকাশচুম্বী প্রিমিয়াম দাবি করছে। ফলে জাহাজমালিকেরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে হরমুজ প্রণালির আশপাশের দেশগুলো ত্রাণ সহায়তা প্রদান করায় সম্ভাব্য মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হচ্ছে। তবে স্থায়ী সমাধানের জন্য আইএমও একটি ‘মানবিক করিডর’ তৈরির জন্য জোর তৎপরতা চালাচ্ছে, যাতে জাহাজগুলো নিরাপদে ওই এলাকা থেকে বেরিয়ে আসতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর