সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫ টাইম ভিউ
হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ইরান কর্তৃক হরমুজ প্রণালি পুনরায় সচল করার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ১১ শতাংশের বেশি কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের সংকেত পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১.১২ ডলার বা ১১.২ শতাংশ কমে ৮৮.২৭ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেল প্রতি ১২ শতাংশ বা ১১.৪০ ডলার কমে বর্তমানে ৮৩.২৯ ডলারে লেনদেন হচ্ছে।  বাজার বিশ্লেষকরা মনে করছেন, লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার নতুন সম্ভাবনা তেলের বাজারকে নিম্নমুখী করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বার্তায় জানান, লেবাননে যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ কোনো বাধা ছাড়াই যাতায়াত করতে পারবে। তবে জাহাজ চলাচলের ক্ষেত্রে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত নির্দিষ্ট রুট অনুসরণ করতে হবে। ইরান এই পথ উন্মুক্ত করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সাথে চূড়ান্ত কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ওয়াশিংটনের নৌ-অবরোধ বলবৎ থাকবে।

বাজার পর্যবেক্ষণ সংস্থা ইউবিএস-এর বিশেষজ্ঞ জিওভানি স্টাউনোভো জানান, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকারের সংখ্যা কতটা বৃদ্ধি পায়, তার ওপরই তেলের বাজারের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নির্ভর করবে।

তবে প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেছেন যে, সমঝোতার অধিকাংশ শর্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এবং খুব দ্রুতই আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে। মূলত এই রাজনৈতিক অগ্রগতির প্রত্যাশাতেই বিশ্ববাজারে তেলের দামে এমন নাটকীয় পরিবর্তন এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর