সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ১২ ভারতীয় ক্রু আহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৬ টাইম ভিউ
হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ১২ ভারতীয় ক্রু আহত
ছবি-সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মঙ্গলবার (৬ অক্টোবর) এক হামলায় পানামার পতাকাবাহী একটি তেলের ট্যাংকার ১২ জন ক্রু আহত হয়েছেন। এখন তারা ওমানে চিকিৎসাধীন রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এমটিতেলের এই ট্যাংকারটিতে ১৯ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয় নাগরিক। আহতদের মধ্যে ১১ জন ভারতীয় নাগরিক।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানি কর্তৃপক্ষের সহায়তায় আহত ক্রুদের জাহাজ থেকে নামিয়ে ওমানের খাসাব শহরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ভারত বিশ্বের অন্যতম প্রধান সামুদ্রিক বাণিজ্যিক নৌবহরের জনশক্তি সরবরাহকারী দেশ। গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালিতে হামলায় বেশ কয়েকজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।

নয়াদিল্লি জানিয়েছে, গত মাসে একই এলাকায় একটি কার্গো জাহাজে হামলায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই অঞ্চলে জাহাজে ধারাবাহিক হামলা দেশটির জন্য ‘গভীর উদ্বেগের’ বিষয়।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন রুটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আসছে। মাঝে মাঝে তারা এমন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে, যেগুলোর বিরুদ্ধে ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় না করার বা নির্ধারিত রুট থেকে সরে যাওয়ার অভিযোগ থাকে।

এর বিপরীতে, যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে ব্লকেড চালাচ্ছে এবং মার্কিন বাহিনীর আদেশ অমান্য করা জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে। ভারত এক বিবৃতিতে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, এই অঞ্চলে বাণিজ্যিক নৌ-পরিবহন, নাবিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক এই জলপথটি দিয়ে চলাচল ও বাণিজ্য যত দ্রুত সম্ভব স্বাভাবিক করতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর