শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু বিএনপি গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না: নাহিদ ইসলাম

হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা আর্জেন্টিনার

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৭ টাইম ভিউ

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে আর্থিক সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়েছে হামাস। এতে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সংগঠনটির যোদ্ধারা।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আর্জেন্টিনাকে অবশ্যই আরেকবার পশ্চিমা সভ্যতার সঙ্গে যুক্ত হতে হবে।’

এ বছরের ফেব্রুয়ারিতে প্রথম ইসরায়েল সফর করেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই। ওই সময় পবিত্র নগরী জেরুজালেমে গিয়ে তিনি ইহুদিদের সঙ্গে প্রার্থনা করেন। একই সঙ্গে জেরুজালেমে আর্জেন্টিনার দূতাবাস স্থানান্তরিত করার ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর