মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালতের সাক্ষ্যতে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন রামিসার মা-বাবা শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নেতৃত্বে সম্পাদকদের নতুন সংগঠন চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা বিদ্যুতের দাম বাড়ছে কি না জানা যাবে বুধবার সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত স্ত্রী ঋণখেলাপি হলেও খুরশীদ আলমের চেয়ারম্যান হতে বাধা নেই: বাংলাদেশ ব্যাংক বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন তোফায়েল আহমেদ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না : বাংলাদেশ ব্যাংক

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৫ টাইম ভিউ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের শিশুর হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে ৪২ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫০৪ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর