শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৯৭ টাইম ভিউ

হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে আরও পাঁচ ইসরায়েলি সেনার প্রাণ গেছে। বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানে নিহত হন তারা। আহত হন নেতানিয়াহু বাহিনীর আরও ১১ সদস্য। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ– আইডিএফ। বিবৃতিতে নিহত ওই চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়। তবে, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলআবিব।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় বেশ চাপে আইডিএফ বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্মুখ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ ইসরায়েলি সেনা। অন্যদিকে, এক বিবৃতিতে ৭০ জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে তাদের মৃত্যুর সময়কাল প্রকাশ করেনি গোষ্ঠীটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর