সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: শাহে আলম

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ৯৮৪১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৭৮ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৪১ জন।

রবিবার (২০ আগস্ট) বিপিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু হয়ে চলে ৩১ জুলাই পর্যন্ত। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গত ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ৪২ হাজার ৮৩২ জন।
২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ৩০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন প্রক্রিয়া। এ পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫ এবং শিক্ষায় ৮৪৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ৪৩তম বিসিএসে নিয়োগ পাবে অডিটে ৩৫ জন, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন পদে ৭৫ জনসহ অন্যান্য ক্যাডারে আরও ৩৮৩ জনকে নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর