শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

৪৮ ঘণ্টা পর নিহত জয়ন্তর মরদেহ ফেরত দিল বিএসএফ

অনলাইন ডেক্স :
  • আপডেটের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোর জয়ন্তর মরদেহ ৪৮ ঘণ্টা পরে ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিএসএফ, বিজিবি ও থানা পুলিশের উপস্থিতিতে নিহত কিশোরের মরদেহ ফেরত দেয় তারা।

পরে বাংলাদেশ পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন।

 

সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার (৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়। এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জয়ন্ত কুমার সিং বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। জয়ন্ত লাহিড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির ধনতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাত ১টার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করে। পরে আমরা আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করি।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা সীমান্তের একই পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ১৮ থেকে ২০ জনের একটি দল। এ সময় ভারতের ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে জয়ন্ত নামে ওই কিশোর নিহত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর