বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত?

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ
অতীতের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ, ভরি কত?

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে। ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দেশের ইতিহাসে এর আগে কখনো স্বর্ণের দাম এত উঁচুতে ওঠেনি।সোমবার (১২ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই নতুন দামের ঘোষণা দেয়, যা মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে সারাদেশে কার্যকর হবে।

বাজুসের তথ্যমতে, বিশ্ববাজারে এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। এর আগে দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা (২৭ ডিসেম্বর ২০২৫)।

স্বর্ণের নতুন মূল্য তালিকা (ভরি প্রতি):


স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ভরিতে ৪০৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪৯ টাকায়। বাজুস স্পষ্ট করেছে যে, স্বর্ণালঙ্কার কেনার সময় এই মূল্যের সাথে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করা বাধ্যতামূলক।
স্বর্ণের এই আকাশছোঁয়া দামের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর