এর আগে শনিবার (৬ জুলাই) প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন ওই তরুণী।
জানা যায়, বছর দেড়েকের সম্পর্ক ওই তরুণ-তরুণীর। একসঙ্গে বিভিন্ন স্থানে করেছেন ঘোরাঘুরি। রেস্তোরাঁয় খেয়েছেন, দিয়েছেন আড্ডা। তরুণ তার প্রেমিকাকে বিয়ের আশ্বাসও দিয়েছেন। কিন্তু হঠাৎ তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তরুণ। আর এতেই ঘটে বিপত্তি। দিশাহারা তরুণী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন।
প্রথমে তরুণীকে বাড়িতে আসতে দেখে প্রধানফটক বন্ধ করে দেন তরুণের স্বজনরা। কিন্তু বিয়ের দাবিতে অনড় তরুণী ফটকের সামনেই অবস্থান নিয়ে অনশন শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে অনশনের ১৫ ঘণ্টা পর তরুণ-তরুণীর বিয়ে দেন স্বজনরা। ওই তরুণ একটি কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েন। কলেজে পড়ার সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।