মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

অপহরণের পর ধর্ষণ মামলার তিনজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক ধর্ষণ ও অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল রবিবার (২ জুলাই) সিদ্ধিরগঞ্জের রনি সিটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে সেদিন বিকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতাররা হলেন- মো. রাসেল (৩৩), মো. আল আমিন (৩২) এবং মো. মামুন (৩৯)।

মামলা সূত্রে জানা যায়, তার মেয়ে ও তার ভায়রার মেয়ে গত ১ জুলাই বিকালে তার বাসা থেকে সিদ্ধিরগঞ্জের কদমতলী কলেজপাড়া এলাকার তার ভায়রা মো. হামিদুল ইসলাম মাহাতাবের ভাড়াটিয়া বাসার উদ্দেশ্যে রওনা করে।

ওইদিন রাতেই তার মেয়ে ও তার ভায়রার মেয়ে চিটাগাংরোড এলাকায় বাস থেকে নামার পর তারা কোথায় যাবে গ্রেফতাররা তা জিজ্ঞেস করেন। তারা সরল বিশ্বাসে আসামিদের কাছে ঠিকানা বলে দিলে তাদের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে সিদ্ধিরগঞ্জের রনি সিটি সিআইখোলা শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তার মেয়ে ও তার ভায়রার মেয়েকে আটকিয়ে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

মুক্তিপণের টাকা না দিলে তার মেয়ে ও তার ভায়রার মেয়েকে মেরে ফেলার হুমকি প্রদান করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা জড়িতদের গ্রেফতার করে এবং তার মেয়ে ও ভায়রার মেয়েকে উদ্ধার করে। এসময় জিজ্ঞেস করলে তার ভায়রা মেয়ে জানায় গ্রেফতাররা তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়। পরবর্তীকালে জড়িতদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর