শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অবশেষে গাজায় যুদ্ধবিরতি কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ টাইম ভিউ

তিন ঘণ্টা বিলম্বের পর অবশেষে কার্যকর হয়েছে গাজায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও হামাস সময়মতো জিম্মিদের তালিকা সরবরাহ না করায় ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর বিলম্বিত করে। খবর বিবিসি।প্রথম মুক্তি দেয়া হবে যে জিম্মিদের তাদের নাম প্রকাশ করেছে হামাস। তারা হলেন— ৩১ বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার, ২৮ বছর বয়সী ব্রিটিশ-ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামারি এবং ২৪ বছর বয়সী রোমি গোনেন।

প্রথম দিন ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাবেন ৯৫ জন ফিলিস্তিনি বন্দি।যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয়ার আগে, এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দিদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম ধাপে যারা মুক্তি পেতে যাচ্ছেন তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সামরিক বাহিনীকে জানিয়েছিলেন যে, হামাস জিম্মিদের নামের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। পরে নাম প্রকাশের মাধ্যমে পূর্ণতা পায় প্রথম ধাপে মুক্তি পেতে যাওয়া ৩৩ জিম্মির তালিকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর