শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ টাইম ভিউ

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা : সোমবার ২৬ শে ফেব্রুয়ারি স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান স্থলে, বাংলায় একের পর এক অত্যাধুনিক স্টেশন,  অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে।

বিভিন্ন অনুষ্ঠানস্থলে বিরাট পর্দায় এই শিলান্যাসের উদ্বোধন দেখানো হচ্ছে।। সব মিলিয়ে এই প্রকল্পের আওতায়, বাংলায় ১৭টি স্টেশন সহ ৫৫৪টি স্টেশন, একাধিক রোড, ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায়। ৪০ হাজার কোটি টাকার প্রকল্প দেশের মোট ২১৩৯টি জায়গায় এই অনুষ্ঠান একসঙ্গে হচ্ছে।

সামনে লোকসভা নির্বাচন, তার আগে গোটা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্প,  ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন, স্টেশনের উন্নতি মানে বিরাট সংখ্যক রেল যাত্রী স্বাচ্ছন্দ্যতা বৃদ্ধি করা ,এদিকে এই অমৃত ভারত প্রকল্পের অনুষ্ঠানকে স্মরণীয় রাখতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানের সামিল করা হচ্ছে,

কার্যত মেগা প্রকল্পের একেবারে মেঘা অনুষ্ঠান, এই অমৃত ভারত প্রকল্পের সূচনার মাধ্যমে দেশজুড়ে সারা ফেলতে চাইছে মোদি সরকার, বাংলায় বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে, সেখানে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে ,রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি, পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনে এই অনুষ্ঠান শুরু হয়।।

তার মধ্যে রয়েছে তমলুক, মেছাদা ,দীঘা, পাঁশকুড়া ,হলদিয়া। এদিন মেছাদাতে উপস্থিত ছিলেন তমলুকের সংসদ দিব্যেন্দু অধিকারী, এদিন তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানকে স্বাগত জানান সকল ট্রেন যাত্রীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর