শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকার গঠনে রোববার প্রার্থীর নাম ঘোষণা করবেন ইসরাইলের প্রেসিডেন্ট কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন

আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়া সফরে পুতিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ টাইম ভিউ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানার উপেক্ষা করে প্রথমবারের মতো আইসিসিভুক্ত দেশ মঙ্গোলিয়া সফর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার, পুতিন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান। এ সময় তাকে ‘গার্ড অব অনার’ দিয়ে স্বাগত জানানো হয়।

২০২৩ সালে, আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর-ই আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত কোনো দেশে পুতিনের প্রথম সফর এটি।

আইসিসির সদস্য মঙ্গোলিয়া যদি পুতিনকে গ্রেফতারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে।

এদিকে, পুতিনের এই সফরকে আন্তর্জাতিক মহল গভীর নজরে রাখছে। কারণ এটি শুধু রাশিয়া-মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর