শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ মেডিকেল পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে দীপু মনি ব্যারিয়ার ভেঙে জেমসের কনসার্টে ঢুকলেন হাজারো দর্শক ফারুকী-তিশার ১৬ বছরের সংসার ঘিরে বিচ্ছেদের গুঞ্জন সাইবার ঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট! দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় শরীয়তপুরের প্রবাসীকে গুলি করে হত্যা সৌদি আরবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, আরামকো ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশি সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ : আইএসপিআর

আজ সারাদেশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২০৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীসহ দেশের ৮ বিভাগে সোমবার দুপুরের পর ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সকালে এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৮ বিভাগেই দুপুরের পর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। তবে এই ঝড় ও বৃষ্টি তেমন তীব্র হবে না।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর