শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আড়াইহাজারে প্যানেল মেয়র জাহাঙ্গীর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৭৮ টাইম ভিউ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে পৌরসভার প্যানেল মেয়র মো. জাহাঙ্গীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং প্যানেল মেয়র ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, গোপনে খবর পেয়ে জাহাঙ্গীরকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি সদর পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একটি ভাঙচুরের মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর