শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আন্তর্জাতিক বাজারে আবারো কমলো জ্বালানি তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।

তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।

তাছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।

এর আগের সেশনে ৩১ অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ ৮৭.৩৮ ডলারে স্থির হয়েছিল, যেখানে ডব্লিউটিআই ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ ৮৩.৪৭ ডলারে পৌঁছেছিল।

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর