রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক রোববার: পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিভ্রান্তিকর প্রচারণা নিয়ে বাংলাদেশ জাস্টিস পার্টির কঠোর অবস্থান প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন মাসে প্রাণহানি ৫৬০ ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ ‘আমি রোনালদোর ভক্ত, মেসিকে রুখতে সবকিছু করব :অস্ট্রিয়ার গোলরক্ষক ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক সাংবাদিক গ্রেপ্তার ইস্যুতে দুঃখ প্রকাশ করে বিবৃতি এলজিআরডি প্রতিমন্ত্রীর আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১ টাইম ভিউ
আবার হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবার সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে শনিবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, আগে নিরাপদ চলাচলের জন্য যে করিডরটি নির্দিষ্ট করা হয়েছিল, সেটির ওপরও এখন নিষেধাজ্ঞা কার্যকর হবে। ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান।

এর আগে শুক্রবার ইরান বলেছিল যে, তাদের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট টোল পরিশোধ সাপেক্ষে জাহাজগুলো এই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। তবে শনিবারের নতুন বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী যেকোনও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। ইরান মনে করছে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের এই অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, শনিবার সকালেই হরমুজ প্রণালি এবং ওমান উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত একটি জাহাজে ইরানের গানবোট থেকে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস রফতানির প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ফলে ইরানের এই কঠোর সিদ্ধান্তে বিশ্ববাজারে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: এপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর