শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী! হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

আরও এক মামলায় খালাস পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯২ টাইম ভিউ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অন্যতম রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আরও এক মামলায় খালাস পেয়েছেন। বুধবার (৩ জুলাই) ইমরানসহ কয়েক নেতাকে খালাস দেন ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। দেশটির নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় করা হয়েছিল মামলাটি। খবর, পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের।

ইমরানের সাথে খালাস পাওয়া অন্য নেতারা হলেন শাহ মাহমুদ কুরেশি, শেখ রাশেদ, আসাদ কায়সার, শেহরিয়ার আফ্রিদি, ফয়সাল জাভেদ, রাজা খুররম নওয়াজ ও আলী নওয়াজ আওয়ান।

২০২২ সালে ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ হয়। এ ঘটনায় আপবাড়া পুলিশ স্টেশনে মামলা করে নির্বাচন কমিশন। ওই মামলা থেকে বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মাহমুদ ইমরান খানসহ অন্যদের খালাস দিয়েছেন। গত সপ্তাহে মামলাটির শুনানি শেষ হয়। সে সময়ই রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত বছরের আগস্ট থেকে কারাগারে আছেন তিনি। চলতি বছরের মে মাসে সহিংসতার দুটি মামলা থেকে তাকে খালাস দেয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর