বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চে’ পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪ টাইম ভিউ
আলোচনার টেবিলকে 'আত্মসমর্পণের মঞ্চে' পরিণত করার চেষ্টায় ট্রাম্প: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের মঞ্চ’ হিসেবে ব্যবহার করতে চাইছেন এবং নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার চেষ্টা করছেন।

সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে গালিবাফ বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প তার কল্পনায় এই আলোচনার টেবিলকে আত্মসমর্পণের মঞ্চে পরিণত করতে চান অথবা নতুন করে যুদ্ধ উসকে দেওয়ার যৌক্তিকতা তৈরি করতে চান।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা হুমকির ছায়ার নিচে কোনো আলোচনা গ্রহণ করি না।’ পোস্টের শেষে গালিবাফ দাবি করেন, গত দুই সপ্তাহে যুদ্ধক্ষেত্রে ‘নতুন কিছু পদক্ষেপ উন্মোচনের প্রস্তুতি’ নেওয়া হয়েছে।

গালিবাফের এই বক্তব্য পাকিস্তানে সম্ভাব্য আলোচনার অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। সূত্রের বরাতে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগামীকাল ফের আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তেহরানের নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর