মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
আল-আকসার ৪৮ বছরের মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল

পবিত্র আল-আকসা মসজিদের সুপরিচিত মুয়াজ্জিন ও কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রায় ৪৮ বছর ধরে আল-আকসা মসজিদে আজান দিয়ে আসা শায়খ নাজি আল-কাজ্জাজ ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব পালন শুরু করেন। সুমধুর কণ্ঠে আজান ও কুরআন তিলাওয়াতের মাধ্যমে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

জেরুজালেমের ঐতিহ্যবাহী কাজ্জাজ পরিবার বহু প্রজন্ম ধরে আল-আকসায় আজান দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। শায়খ নাজি আল-কাজ্জাজ ছিলেন সেই ঐতিহ্যের অন্যতম ধারক। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও একই দায়িত্ব পালন করছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি এক শোকবার্তায় বলেন, শায়খ নাজির কণ্ঠ জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে এবং তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদও শোক জানিয়ে বলেছে, আল-আকসার প্রতি ভালোবাসা ও সংগ্রামের প্রতীক ছিলেন তিনি। তার আজানের ধ্বনি দীর্ঘদিন ধরে জেরুজালেমে মুসলিম পরিচয় ও আত্মপরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর