শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আশুলিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় চার ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

শিল্পাঞ্চল আশুলিয়ায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় লুণ্ঠিত টাকা ও স্বর্ণাংকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির।তিনি জানান, গত ১৬ অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার একটি বাড়িতে ডাকাতি সংগঠিত হয়।

পরে ডাকাতির ঘটনায় ১৮ অক্টোবর ওই বাড়ির জহিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত ৮ ডাকাতকে শনাক্ত করা হয়। এরপরে বুধবার রাজধানীর কামরাঙ্গিরচর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য স্বপন, ওহাব ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। ডাকাত ওহাবের দেয়া তথ্যমতে গাজীপুরের কাশিমপুর বাজার এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার রফিককে গ্রেপ্তার করা হয়। রফিকের দেয়া তথ্যে আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া সাকিনস্থ তার বাসা থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের সর্দার রফিক। তারা প্রতিবেশির বাড়িতে মূলত ডাকাতি করে থাকে। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন- কুমিল্লার হোমনা থানার শ্রীমদ্দি এলাকার আব্দুল হামিদের ছেলে রফিক (৪০), তিনি আশুলিয়ার ঘোষবাগ পশ্চিমপাড়া এলাকায় বাসা ভাড়া থাকতেন। শরিয়তপুরের পালং থানাধীন চরসন্ধী এলাকার মৃত আব্দুল জব্বার তালুকদারের ছেলে ওহাব তালুকদার (৩৯), ঢাকার কদমতলী এলাকার আবুল কাশেমের ছেলে স্বপন মিয়া (৪০) ও ফরিদপুরের বোয়ালমারী থানাধীন কুন্দাইদা গ্রামের শামসুল হকের ছেলে মো. রুবেল (৩০)।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়া এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাক ও আব্দুস সামাদের বাড়ির সাত নারী সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর