শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, আহত ৪

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ঢাকার সাভারের আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত চার পোশাক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- পোশাক শ্রমিক খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন।শ্রমিকরা জানান, নেক্সট জেনারেশনসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মিছিল করে নরসিংহপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজার পৌঁছালে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুই শ্রমিক স্প্লিন্টারবিদ্ধ হন। পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে আশুলিয়ায় নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক আসাফ-উদ-দৌলা রিজভী বলেন, হাসপাতালে আহত অবস্থায় চারজন পোশাক শ্রমিক এসেছিলেন। এদের মধ্যে দুজন স্প্লিন্টারবিদ্ধ ছিলেন। তাদের মধ্যে একজন পেটে ও আরেকজন পায়ে স্প্লিন্টারবিদ্ধ ছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। তখন শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। সেখানে কোনো গুলি করা হয়নি। তাদের শরীরে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টার প্রবেশ করতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর