শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আশুলিয়ায় বেকারির মেশিনে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু

সাভার প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

শিল্পাঞ্চল আশুলিয়ায় বেকারির মিক্চার মেশিনে পড়ে ইমরান (২৪) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটার দিকে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে মালা বেকারিতে চাকরি করতেন।

মালা বেকারির শ্রমিকরা জানান, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মাখাতে থাকেন। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোটবেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারিতে কাজ করতো। সম্পর্কে তাদের চাচা হন তিনি। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন। প্রতিদিনের মতো সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্চার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আশুলিয়া থানার এসআই মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর